শিরোনাম

ভোলায় উপানুষ্ঠানিক শিক্ষার কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

 

এ.সি.ডি.অর্জুন

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের আওতায় প্রাক বৃত্তিমুলক পর্যায়ে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণের অংশ হিসেবে ভোলায় শুরু হল ইলেকট্রিক্যাল ইনস্ট্রলেশন এ্যান্ড মেইনটেনেন্স ও রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং এবং টেইলারিং এ্যান্ড ড্রেস মেকিং এবং ফুড এন্ড বেভারেজ কোর্স।

৬ মাস মেয়াদী সার্ভিসিং এ্যান্ড প্রোডাকশন কাজের দক্ষতামুলক এই প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরী কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মিজানুর রহমান।

বুধবার(২২অক্টোবর’২৫) বিকাল ৪ টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে ডিডিএলজি বলেন,”উপানুষ্ঠানিক শিক্ষার এই প্রশিক্ষণ গ্রহণের পর আপনাদের আর বেকার ঘরে বসে থাকতে হবেনা। কেননা আপনাদের অর্জিত দক্ষতা দিয়ে আপনারা ঘরে বসেই উপার্জন করতে পারবেন এবং সংসারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে পারবেন”।

ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল ও অধ্যক্ষ সুফিয়ার রহমান।

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষানার্থীদের মধ্য থেকে বেশ কয়েকজন প্রশিক্ষণটি নিয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় প্রশিক্ষনার্থীদের মাঝে প্রয়োজনীয় বই বিতরণ করেন অতিথি বৃন্দ।

টেকনিক্যাল স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আনিসুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন ট্রেডের শিক্ষক ও অভিভাবকগণ এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মোঃ মনির উদ্দিন মোল্লা ও মোঃ আলাউদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য একই দিনে পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও স্কুলটির প্রধান শিক্ষক আব্দুর রহমান বাবলু এর সমন্বয়ে অন্য একটি ব্যাচের উদ্বোধন করেন অতিথি বৃন্দ।

ফেসবুকে লাইক দিন