শিরোনাম

ভোলায় এ্যাসেট প্রকল্পের শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে কারখানা পরিদর্শন

 

এ.সি.ডি.অর্জুন

“একটাই লক্ষ হতে হবে দক্ষ” এই স্লোগানকে সামনে রেখে ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের এ্যাসেট প্রকল্পের শিক্ষার্থীরা শিল্পকারখানা পরিদর্শনে গেল ভোলায় অবস্থিত একটি বরফ কলে।

মঙ্গলবার(৪ নভেম্বর) কারখানা পরিদর্শন উপলক্ষে সকল শিক্ষার্থী ব্যানার সম্বলিত যানবাহনে চড়ে কারখানা পরিদর্শনে গেল ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আরএসি বিভাগের চীফ ইন্সটেক্টর মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে।

এ সময় শিক্ষার্থীদেরকে উৎসাহ ও প্রেরনাদায়ক পরামর্শ প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সু্রফিয়ার রহমান। তিনি বলেন,”এই দক্ষতা অর্জন শেষে এসব শিক্ষার্থীরা যেকোন স্থানে কাজ করে আত্নকর্মসংস্থান করতে পারবে”।

উল্লেখ্য এ্যাসেট প্রকল্পের ৩ মাস মেয়াদী(৬ষ্ঠ সাইকেল) রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং অকুপেশন প্রশিক্ষণের চুড়ান্ত পর্যায়ে ২৪ জন শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষে ভোলা সদর উপজেলায় অবস্থিত তুলাতুলি এলাকার মেসার্স হেনা আইস ফ্যাক্টরী নামক একটি বরফ কল পরিদর্শন করেন।

ফেসবুকে লাইক দিন