সাংবাদিক অনুর ছেলে রিদম মেডিক্যালে পড়ার সুযোগ পেলো

এ.সি.ডি.অর্জুন
ভোলার সিনিয়র সাংবাদিক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনুর ছেলে নুওয়াইসির হক রিদম
সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছে।
রবিবার(১৪ ডিসেম্বর’২৫) ২০২৫-২৬ শিক্ষা বর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায় রিদম ৮১.২৫ নম্বর পেয়ে বরিশাল শের ই বাংলা মেডিক্যালে পড়ার সুযোগ পেয়েছে।
তোমার এত ভালো ফলাফলের রহস্য কি এমন প্রশ্নের জবাবে পিএসসি,জেএসসি,এসএসসি ও এইচএসসি পর্যন্ত সকল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী মুখ রিদম বলেন,”আসলে আমার মা এর অক্লান্ত পরিশ্রম,বাবার অনুপ্রেরনা ও শিক্ষকদের সহযোগিতায় আমি আমার লক্ষ পূরণ করতে সক্ষম হয়েছি।
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মা এর ছেলে রিদম বলেন,”আমি গতবছর(২০২৪)যখন অনেক লেখাপড়া করেও সরকারি মেডিক্যালের পরিবর্তে বেসরকারি মেডিক্যালে সুযোগ পেয়েছিলাম তখন বাবা ভর্তি করাতে চাইলেও আমি বেসরকারি মেডিক্যালে ভর্তি না হয়ে লক্ষটাকে আরো সুদৃঢ় করে যখন লেখাপড়ায় মনোনিবেস আরো বাড়িয়ে দিলাম তখনই আল্লাহর রহমতে সফলতা আসল”।
এ বিষয়ে রিদমের বাবা সাংবাদিক অনু বলেন,”আমার ছেলে আমাকে প্রমান করে দেখিয়েছে যে লক্ষ স্থির করে সঠিক পথে পরিশ্রম করলে সফলতা ধরা দিবেই। কেননা ওকে গত বছর যখন বেসরকারি মেডিক্যালে ভর্তির কথা বলেছিলাম ও আমাকে বলছিল যে বাবা আমি ডাক্তারি পড়লে সরকারি মেডিক্যালেই পড়বো বেসরকারিতে নয়। আজ সে তার কথা রেখেছ।
অন্যদিকে দুই(পুত্র)সন্তানের জননী মা সাহিদা আক্তার সুমনা বলেন,”আমার ছেলের লক্ষস্থির,নিয়মিত লেখাপড়া করা ও সকলের দোয়ায় আল্লাহ রহমত করেছেন। আমি শুধু মা হিসেবে আমার দায়িত্বটুকু পালন করেছি”।
ভোলা সরকারি স্কুল ও সরকারি কলেজের সাবেক ছাত্র এবং ভোলা সদর উপজেলাধিন কাচিয়া মিয়া বাড়ি ও ইলিশা মিয়া বাড়ির নাতি রিদম মেধা তালিকায়১৭৮.২৫(২২৩৫ তম) স্থান লাভ করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে।
উল্লেখ্য এ বছর ভোলা থেকে শের ই বাংলা মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ার সুযোগ একমাত্র রিদমই পেয়েছে বলে জানা গেছে।

