ভোলায় পিসিসি’র শিশু ক্লাব শিশুদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার(পিসিসি)’র ILPWDVD-প্রকল্পের আওতায় ভোলায় পিসিসি’র শিশু ক্লাবের শিশুদের মধ্যে অনুষ্ঠিত হলো এক সমাবেশ তথা সাংস্কৃতিক প্রতিযোগিতা।
পিসিসির ৬ টি ক্লাব থেকে আগত প্রায় ১০০ জন শিশু সদস্যদের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক অর্জুন,দত্তবাড়ি সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা বেগম ও অন্য একটি সঃপ্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া আক্তার।
পিসিসির প্রজেক্ট ম্যানেজার খোকন দফো এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পূর্বে অংশগ্রহণকারী সকল শিশুদের উদ্দেশ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “তোমরা এই প্রতিযোগিতা থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করলে তা তোমাদের ভবিষ্যৎ জীবনে সকল ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুপ্রেরনা,সাহস ও উৎসাহ যোগাবে। কেননা গ্রামের পরিবেশে বেড়ে ওঠা তোমাদের জন্য এটা একটা বড় সুযোগ। তাই তোমরা পড়াশুনার পাশাপাশি সংগীত,নৃত্য,আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক চর্চা করবে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে”।
কাচিয়া দত্ত বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাংবাদিক অর্জুন,প্রধান শিক্ষক রেহানা বেগম ও পিসিসির ফিল্ড অফিসার মোঃ নাইম খান।
পিসিসির প্রধান সমন্বয়কারী স্নিগ্ধা মিত্রের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলটির সভাপতি আব্দুল খালেক ও পিসিসির হিসাব কর্মকর্তা এ্যালেক্স এস বিশ্বাস সহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ ও সকল অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
শুক্রবার(২৩মে)আনন্দঘন পরিবেশে দিন ব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিচারকদের চুলছেড়া বিচারের পর নৃত্য,সংগীত ও আবৃত্তিসহ প্রতিটি বিভাগে প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অর্জনকারী শিশুদের হাতে আকর্ষনীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।
উল্লেখ্য অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করেন পিসিসি কর্তপক্ষ।

