ভোলায় বর্ণাঢ্য আয়োজনে ‘ভোলা বাইকার্স ক্লাবে’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এ.সি.ডি.অর্জুন
বাইক বা মটর সাইকেল একটি দুই চাকার যানবাহন হলেও এটি এখন মানুষের জীবনের একটি বড় ও গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হিসেবে কাজ করছে। সেই বাস্তবতায় দেশের অন্যান্য জেলার মতো ভোলায় গড়ে উঠেছে বাইকারদের প্রাণের সংগঠন “ভোলা বাইকার্স ক্লাব”।
শুক্রবার(১৬ জানুয়ারি’২৬) ভোলায় অনুষ্ঠিত হল ভোলা বাইকার্স ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০২১ সালে প্রতিষ্ঠিত ভোলা বাইকার্স ক্লাবের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক ও বিশিষ্ট সংগীত শিল্পী আসিফ আলতাফ।
সকাল থেকে রাত পর্যন্ত চলা আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপস্খিত বাইকারদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,”আপনারা বাইক নিয়ে দেশের সকল জেলা ঘুরে বেড়ান। তাই আপনারাই জানেন কোন জেলায় কোন কোন ক্ষেত্রে উন্নয়ন জরুরী। যা কোন রাজনীতিবিদরাও জানেননা। তাই শুধু ভোলায় নয় বরং সারাদেশেই বাইকার্স এসোসিয়েশন দরকার”।
ভোলায় একটি বিনোদন পার্কে গান,নাচ,আবৃতি,রেপেল ড্র সহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত বাইকার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি রাসেল মাহমুদ ও স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী এবং বিভিন্ন জেলা থেকে আগত বাইকার সংগঠনের এ্যাডমিনগণ।
ভোলা,বরিশাল,মঠবাড়িয়া, ঢাকা,চট্টগ্রাম,ঝিনাইদহ,নোয়াখালী,পটুয়াখালী সহ দেশের ৮টি জেলা থেকে প্রায় ৩শ বাইকারদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যবস্থাপনায় ছিলেন ভোলা বাইকার্স ক্লাবের এডমিন জি আর শাওন,মোঃ তানজিল,মশিউর রহমান সিমন,মারুফ,মাসুম,তাকি,মাশরাফি,নাঈম,আরিফ,বাপ্পি,পিয়াল হাসান,নয়ন ও হৃদয় সহ ভোলা জেলার বিভিন্ন বাইকার বৃন্দ।
বাইকার ও বিভিন্ন বাইক কোম্পনীর প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিসহ প্রায় ৪ শকাধিক লোকের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথান অতিথি,বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা থেকে আগত বাইকার সংগঠন এবং বাইক কোম্পনীর প্রতিনিধির মাঝে পরস্পর পরস্পরকে ক্রেস্ট প্রদান মুহুর্তটুকু পুরো আয়োজনকে অধিক আকার্ষনীয় করে তোলে।

