ভোলা বারের নতুন কার্য নির্বাহী পরিষদের অভিষেক ও বার্ষিক ভোজ অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
ঐতিহ্যবাহী ভোলা জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদ -২০২৫ এর শপথ গ্রহণের ১৩ দিনের মাথায় অনুষ্ঠিত হলো নতুন কমিটির অভিষেক ও বার্ষিক ভোজ অনুষ্ঠান। রবিবার(১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইচ চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন।
ভোলা বারের নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদের সভাপতি এডভোকেট মোঃ ফরিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেকের শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি বলেন,” ফেসিস্ট সরকারের আমলে বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে না পারলেও এখন চাপমুক্ত হয়ে বিচার করতে পারছেন। তিনি বলেন,ফেসিস্ট সরকারের এ্যাজেন্টরা বারকাউন্সিলগুলোকেও ফোকরা করে গেছে।
দেশের সিনিয়র আইনজীবী জয়নুল বলেন,বাংলাদেশের অন্যান্য বার যা পাবে আপনারা(ভোলা বার) তার ডাবল পাবেন’। কারন জুলাই বিপ্লবে আইনজীবীদের ভুমিকাও কম ছিলোনা। বিএনপির কেন্দ্রীয় নোতা জয়নুল আবেদীন বলেন,তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে রাজার বেশে”।
নব নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক এডভোকেট ডক্টর মোঃ আমিরুল ইসলাম বাছেত এর সঞ্চালনায় অনুষ্ঠিত ভোজ সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম মাহমুদুর রহমান,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক(সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ এহসানুল হক ও বাংলাদেশ বার কাউন্সিলের ল’রিফর্ম কমিটির চেয়ারম্যান এডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
অন্যদিকে বিশেষ সম্মানিত ব্যক্তিদের মধ্য থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জিপি এডভোকেট ছালাউদ্দিন হাওলাদার,অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান ও জজ কোটের পিপি এডভোকেট তৈয়বুর রগমান ও প্রবীণ আইনজীবী এডভোকেট মাকসুদুর রহমানসহ বিশেষ ব্যক্তিবর্গ।
১০২ বছর বয়সী ভোলা জেলা আইনজীবী সমিতির উত্তর ভবনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বক্তারা সকলেই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভোলা বারের দুঃশাসনের কথা তুলে ধরেন এবং যারা অন্যায়ের সাথে জড়িত ছিলেন তাদের উপযুক্ত বিচার দাবী করেন।

এ সময় কার্য নির্বাহী পরিষদের সহ সভাপতি এডভোকেট মোঃ ইউছুফ(১) ও মুহাম্মদ ফিরোজ কিবরিয়া, সহ সাধারন সম্পাদক এডভোকেট মোহাম্মদ তোয়াহা ও এস এম মিজানুর রহমান,অর্থ সম্পাদক এডভোকেট মাহাবুবুর রহমান(২),ধর্ম ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট মোঃ আদিল মাহামুদ, পাঠাগার সম্পাদক এডভোকেট মিজানুর রহমান খান ও শাহ মোঃ আহসান উল্যা সুমন, সদস্য এডভোকেট মোঃ মাহাবুব আলম মাহাবুব, মোঃ ফরিদুল ইসলাম রাজিব ও মোঃ আলমগীর নবীনসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীগণ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক ও পেশাজীবীসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৩ জানুয়ারি’২৫ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি সমর্থীত এডভোকেট ফরিদ-বাছেত এর নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল নির্বাচিত হওয়ার পর গত ৩ ফেব্রুয়ারী’২৫ নতুন কমিটির শপথ গ্রহণ করে।
