শিরোনাম

ভোলায় শুরু হলো জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭)

এ.সি.ডি.অর্জুন

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে চলমান তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন এর অংশ হিসেবে ভোলায় শুরু হলো অনুর্ধ-১৭ বালক ও কালিকাদের অংশগ্রহণে জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫। সোমবার(২০ জানুয়ারি’২৫) ভোলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

ভোলা জেলা প্রশাসান ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্ট উদ্বোধনীতে প্রধান অতিথি ডিসি আজাদ জাহান বলেন, “আজকের তরুনরাই আগামীতে দেশ গঠনের দায়ীত্ব নিবে। তাই তরুণরা খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যেমন নিজেদেরকে সুস্থ সবল রাখতে হবে তেমনি ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে সুউচ্চ মর্যাদার আসনেও বসাতে পারবে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ড থেকেও দুরে রাখতে পারবে”।

ভোলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক। জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্ট উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, ভোলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোঃ মিজানুর রহমান,জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুনতাসির আলম রবিন চৌধুরী ও ফুটবল কোচ বেনু পাল সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ভোলার সেরা উপস্থাপক তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনীতে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়ানো এবং ফুটবলে কিকের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সুচনা করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এ সময় প্রথম দিনের খেলায় অংশগ্রহণকারী দলগুলোর সাথে ফটোসেশন করার পর ভোলা সদর ও লালমোহন উপজেলার বালকদের মধ্যকার প্রথম ম্যাচের কিছু অংশ খেলা উপভোগ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

উল্লেখ্য আগামী ২৩ জানুয়ারী ফাইনাল খেলার মাধ্যমে শেষ হওয়া জেলা পর্যায়ে বালক ও বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন দুটি দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

ফেসবুকে লাইক দিন