শিরোনাম

ভোলায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালকে ভোলা সদর ও বালিকায় ভোলা পৌরসভা দল জেলা চ্যাম্পিয়ন

এ.সি.ডি.অর্জুন

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে চলমান তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন এর অংশ হিসেবে ভোলায় শুরু হয়েছিলো অনুর্ধ-১৭ বালক ও বালিকাদের অংশগ্রহণে জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

বৃহস্পতিবার(২৩ জানুয়ারি’২৫) ভোলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চরফ্যাশ উপজেলার বালক দলকে ২-০ গোলের ব্যাবধানে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভোলা সদর উপজেলা বালক দল এবং ভোলা সদর উপজেলার বালিকা দলকে ট্রাইবেকারের মাধ্যমে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভোলা পৌরসভার বালিকা দল।

ভোলা জেলা প্রশাসান ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম। ভোলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা শেষে পুরস্কার বিতরণীর পূর্বে খেলোয়ারদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ মানুষের মন ও শরীরের সুস্থতার জন্য খেলাধুলার উপর গুরত্বারোপ করেন।

তারা বলেন, “আজকের তরুনরাই আগামীতে দেশ গঠনের দায়ীত্ব নিবে। তাই তরুণরা খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যেমন নিজেদেরকে সুস্থ সবল রাখতে হবে তেমনি ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে সুউচ্চ মর্যাদার আসনেও বসাতে পারবে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ড থেকেও দুরে রাখতে পারবে”।

জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্খার সাবেক সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন ও অতিরিক্ত সাধারন সম্পাদক মুনতাসীর আলম চৌধুরী রবিনসহ ক্রীড়া সংস্থা ও ক্রীড়া অফিসের সংশ্লিষ্ট ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ও সেরা উপস্থাপক তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যূত্থানের শহিদদের রুহের মাগফেরাত ও আহতদের রোগমুক্তি কামনায় প্রার্থনা করেন উপস্থিত সকলে। উল্লেখ্য জেলা পর্যায়ে ৪ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য মোট ১৬ টি দলের মধ্যেকার খেলায় চ্যাম্পিয়ন দল দুটি বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

ফেসবুকে লাইক দিন