শিরোনাম

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

প্রতি বছর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলেও এবার সেই অনুষ্ঠান হয়েছে তারুণ্যের উৎসব উদযাপনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত থাকলেও পুরস্বার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ও স্কুলটির সভাপতি মোঃ আজাদ জাহান এবং গেস্ট অব অনার ছিলেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক।

বার্ষিক ক্রীড়া প্রততিযোগিতা-২০২৫ উপলক্ষে বাড়তি সাজে সজ্জিত ভোলার ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার প্রথমে জাতীয় সংগীতের শুরে শুরে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মাধ্যমে সকল আয়োজনের উদ্বোধন করেন উদ্বোধক। পবিত্র কোরান তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো বিভাগে ছোট ছোট শিশু শিক্ষার্থীদের অভিনয়ের মাধ্যমে সমসাময়িক বিষয়ের উপস্থাপনা ছিলো সকলের কাছে বাড়তি আকর্ষণ।

 

 

 

জাতীয় পতাকা উত্তোলনের পর মশাল দৌড় এবং শতাধিক ছেলের অংশগ্রহণে মার্চপাস্ট ছিলো দেখার মতো। প্রায় ১৫ শত ছেলে শিক্ষার্থী অধ্যয়নরত এই স্কুলটির প্রধান শিক্ষক মোঃ আজাহারুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, ভোলা জেলা প্রশাসনে নবনিযুক্ত ৪ জন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর থানার ওসি আবু শাহাদাত মোঃ হাসনাইন পারভেজ।

ভোলার প্রাণ কেন্দ্রে অবস্থিত সবচেয়ে আকর্ষনীয় এই স্কুলটির সিনিয়র শিক্ষক মোঃ ইব্রাহিম এর সম্পাদনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিকাল ৩ টায় বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে আকর্ষনীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। সকাল থেকে বিকাল পর্যন্ত চলা বিশাল এই আয়োজনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির মহিলা দলের নেত্রি এবং শহিদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, স্কলটির সাবেক ও বর্তমান শিক্ষক গণ, অভিভাবক বৃন্দ এবং আমন্ত্রিত অতিথি ও সকল শিক্ষার্থী বৃন্দ।

উল্লেখ্য অনুষ্ঠান স্থলে উপস্থিতির সাথে সাথে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণকে ফুল দিয়ে বরন করে নেন বিভিন্ন শিক্ষকগণ।

ফেসবুকে লাইক দিন