শিরোনাম

ভোলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

প্রতি বছরের মতো এবারও ভোলায় অনুষ্ঠিত হলো সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। মঙ্গলবার(২৮ জানুয়ারি) জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৩১ তম এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের শুরে শুরে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি। ভোলা সরকারিস্কুল মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় ভোলা জেলা প্রশাসনে কর্মরত ভোলা থেকে মনপুরা পর্যন্ত সকল কার্যালয়ের প্রায় দের শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। প্রায় ৪১ রকমের খেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিটি আইটেমে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণী পর্বের প্রধান অতিথি।

ভোলা জেলা প্রশাসন আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক, এনডিসি সামছুজ্জামান,সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক ও জেলা নাজির নাইমুর ইসলামসহ জেলাপ্রশাসনের সকল স্থরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তান বৃন্দ। উল্লেখ্য জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

ফেসবুকে লাইক দিন