ভোলায় মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষীক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
প্রতি বছরের মতো এবারও মাছুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয়েছে জাকজমকপূর্ণ ভাবে। বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি’২৫) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ডায়াবেটিস সমিতির সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ।
ভোলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্কুলটির বার্ষিক ক্রীড়া প্রততিযোগিতা-২০২৫ উপলক্ষে বাড়তি সাজে সজ্জিত এই বালিকা মাধ্যমিব বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার প্রথমে জাতীয় সংগীতের শুরে শুরে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করার মাধ্যমে সকল আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। পবিত্র কোরান তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া ক্রীড়া অনুষ্ঠানে একই রঙে রঙ্গীণ শাড়ি পরুয়া ছোট ছোট মেয়েদের সংগীত ও নৃত্যের তালে তালে ডিসপ্লেটি ছিলো পুরো আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ।

জাতীয় পতাকা উত্তোলনের পর মশাল দৌড় এবং অর্ধশত মেয়ের অংশগ্রহণে মার্চপাস্ট ছিলো দেখার মতো। প্রায় ১ হাজার মেয়ে শিক্ষার্থী অধ্যয়নরত এই স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি ডাঃ খাদিজা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য গোলাম কিবরিয়া জাহাঙ্গীর,ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল হক, শহীদ জিয়া স্বুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন ও আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ জাহানজেব আলম চৌধুরী।
৫৬ বছর বয়সী এই স্কুলটির প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম এর সার্বিক ব্যবস্থাপনা ও ক্রীড়া শিক্ষক হুমায়ুন কবির এর সম্পাদনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিকাল ৪ টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে আকর্ষনীয় পুরস্কার তুলে দেন সভাপতি,বিশেষ অতিথি ও প্রধান শিক্ষক।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বিশাল এই আয়োজনের ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলটির সাবেক ও বর্তমান শিক্ষকগণ, অভিভাবক ও শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ।
