ভোলায় জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
প্রতি বছরের মতো এবারও ভোলায় অনুষ্ঠিত হলো জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। মঙ্গলবার(১১ ফেব্রুয়ারী)জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৫৩ তম এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক।
জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের শুরে শুরে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি। ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় ভোলা জেলার ৭ টি উপজেলার স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় দের শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে।
বিভিন্ন রকমের খেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিটি আইটেমে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণী পর্বের বিশেষ অতিথিগণ। ভোলা জেলা শিক্ষা অফিস আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন,ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ছালেউদ্দিন, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, জেলা শিক্ষা অফিসের শিক্ষা ও গবেষনা কর্মকর্তা মোঃ নুরে আলম ছিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিবুল হাসান ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

উল্লেখ্য জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
