ভোলায় তারুন্যের উৎসব সমাপনীতে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ.সি.ডি অর্জুনঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ এর সমাপনী উদযাপন উপলক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হলো ম্যারাথন প্রতিযোগিতা। বুধবার(১৯ ফেব্রুয়ারি) সকাল ৭.৩০ টায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসনের স্খানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি মিজানুর এক সংক্ষিপ্ত বক্তব্যে অংশগ্রহণকারী প্রতিযোগিদের উদ্দ্যেশে বলেন, “দৌড় মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে। আর দেশ ও পৃথিবীকে বদলাতে হলে শরীর ও মন সুস্থ থাকাটাই জরুরী। তাছাড়া মাদকাসক্তি সহ যেকোন সামাজিক অপরাধ থেকে নিজেদের দুরে রাখতে হলে দৌড় অনুশীলন করতে হবে। তাই আপনারা দৌড়ের মাধ্যমে নিজেদের সুস্থ রাখার চেষ্টা করবেন”।
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে ভোলা জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ম্যারাথন দৌড়ে প্রায় ৩০ জন প্রতিযোগি অংশগ্রহণ করলেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তরুন দৌড়বিদ মোঃ আব্দুল্লাহ। ভোলা সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট চত্তর থেকে শুরু হওয়া ম্যারাথন দৌড় শুরু হয়ে শেষ হয় ভোলা সরকারি স্কুল মাঠে।
দীর্ঘ ৮ কিলোমিটার পথ দৌড়ে অংশগ্রহণকারী প্রথম ২০ জনকে প্রদান করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী পর্বে চ্যাম্পিয়ন সহ প্রথম ২০ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

আনন্দমুখর ও জাঁকজমক পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক সহ জেলা প্রশাসনের কয়েকজন ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা অফিসার খন্দকার গোফরান, যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোকাদ্দেস আলী,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া ও আমন্ত্রিত অতিথিসহ ক্রীড়ামোদি অসংখ্য দর্শক।
উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে সারা দেশে একযোগে শুরু হওয়া তারুন্যের উৎসব শেষ হয় ১৯ জানুয়ারি ২০২৫।
