শিরোনাম

ভোলায় আন্তঃস্কুল অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ শুরু

 

এ.সি.ডি.অর্জুন

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই ম্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভোলায় শুরু হলো আন্তঃ স্কুল এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ।

ভোলা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ইলিশা ইউনিয়ন কাউন্সিল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান।

সোমবার(৫ মে) সকাল ১০ টায় অনুষ্ঠিত অত্যন্ত আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক এই ক্রীড়া কর্মসূচি(২০২৪-২৫)এ অংশগ্রহণ করে ভোলা সদর উপজেলাধিন ইলিশা ইউনিয়ন কাউন্সিল মাধ্যমিক বিদ্যালয়,চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও ইলিশা ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা।

জেলা ক্রীড়া অফিসার সাফাতুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া অধিদপ্তর,ভোলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকন উদ্দিন ভুঞা,শিক্ষা ও গবেষণা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ও মাঠ ব্যবস্থাপনা স্কুলের প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিন।

মাস ব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে ছেলেদের ০৭ টি ও মেয়েদের ০৭ টি আকর্ষণীয় খেলা সহ মোট ১৫ টি ইভেন্টে মোট ৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এবং প্রতিটি ইভেন্টে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কারর বিতরণ করেন অতিথিগণ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন,”বর্তমান যুগে ছাত্র-ছাত্রীদের মাদক,ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই”।

ফেসবুকে লাইক দিন