ভোলায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগিদেরকে চিকিৎসার আর্থীক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক

এ.সি.ডি অর্জুন
সরকার প্রতিবছর দেশের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুস্ত অসহায় রোগিদেরকে চিকিৎসার জন্য আর্থীক সহায়তা করে থাকেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারী’২৫) ভোলা জেলার ৩শত অসহায় রোগির মাঝে সরকারি চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
ভোলার জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রোগিদের উদ্দেশ্যে ডিসি আজাদ বলেন,”এই টাকা আপনাদের চিকিৎসার জন্য সরকার দিচ্ছে। এটা আপনাদের প্রাপ্য অধিকার বা হক। তাই এই অর্থ প্রাপ্তিতে যদি কেউ আপনাদের কাছ থেকে কোন টাকা পয়সা চায় তা হলে আপনারা আমাকে বলবেন। কেননা এই টাকা পেতে কোন টাকা পয়সা লাগেনা”।
ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মোঃ গোলাম কবির সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য ভোলা সদর উপজেলায় ১১৬ জন, দৌলতখানে ১০ জন,বোরহানউদ্দিনে ২৩ জন,তজুমদ্দিনে ৩২ জন,লালমোহনে ৬১ জন,চরফ্যাশনে ৫১ জন ও মনপুরা উপজেলায় ৭ জন ক্যানসার, কিডনী জটিলতা, লিভার সিরোসিস, হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগাক্রান্ত অসহায় মানুষকে ৫০ হাজার টাকা করে একই দিনে মোট ৩ কোটি টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক।
