শিরোনাম

ভোলায় তারুণ্যের উৎসবে প্রতিভা অন্বেষণ অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো ভোলায়ও চলছে তারুণ্যের উৎসব-২০২৫। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে প্রায় দুই মাস ব্যাপী চলা তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ভোলায় শিশু শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রতিভা অন্বেষণ।

মঙ্গলবার(১৪ জানুয়ারি’২৫) ভোলা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান। ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিভা অন্বষণে ভোলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার তৃতীয় শ্রেনী থেকে দশম শ্রেনীতে পড়ুয়া প্রায় দুই শতাধিক শিশু চিত্রাংকণ,রচনা,বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ভোলা ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। ভোলা শহরের চরনোয়াবাদ এলাকায় অবস্থিত আনাস বিন রা.ইসলামিক কমপ্লেক্সে অনুষ্ঠিত অন্বেষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ইসলামীক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ মকসুদুর রহমান ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোকাদ্দেস আলী ও শিশুদের অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তি বর্গ।

এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে অনেক উৎসাহ উদ্দিপনা লক্ষ করা যায়। উল্লেখ্য আগামী ১৯ ফেব্রুয়ারী’২ট পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলবে তারুণ্যের উৎসব।

ফেসবুকে লাইক দিন