শিরোনাম

ভোলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

প্রতি বছরের ন্যায় এবারও ভোলায় অনুষ্ঠিত হলো বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকণ প্রতিযোগিতা।

মঙ্গলবার(২৭মে) বিকাল ৩ টায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক প্যানেলের আহবায়ক ছিলেন পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিযা এবং সদস্য ছিলেন জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান ও সাংবাদিক অর্জুন।

ভোলা জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক,খ,গ,ঘ সহ মোট ৪ গ্রুফে বিভিন্ন স্কুল থেকে আগত বিভিন্ন শ্রেনীর প্রায় ৫০ জন শিশু অংশগ্রহণ করে। আনন্দঘন ও প্রতিদ্বন্দিতাপূর্ণ প্রতিযোগিতায় সকল শিশুরা সুন্দর সুন্দর ছবি আঁকার মাধ্যমে মূল বিষয় বস্তু প্রকৃতি ও পরিবেশের নানান চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করে।

প্রতিযোগিতা শেষে প্রতিটি গ্রুফে ৩জন করে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীর নাম ঘোষনা করেন তোতা মিয়া। উল্লেখ্য বিশ্ব পরিবেশ দিবস আগামী ৫ জুন হওয়ার কথা থাকলেও ঈদুল আযহার ছুটির কারনে ২৫ জুন পরিবেশ দিবস উদযাপনের অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

এ সময় ভোলা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ কবির ও পরিবেশ অধিদপ্তরেরর প্রধান সহকারী মোঃ মতিউর রহমান মুন্নাসহ সংশ্লিষ্ট সকলে ও শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীগণ এবং শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন