ভোলায় পিসিসি’র’শিশু ক্লাব’শিশুদের মধ্যে চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার(পিসিসি)’র ILPWDVD-প্রকল্পের আওতায় ভোলায় পিসিসি’র শিশু ক্লাবের শিশুদের মধ্যে অনুষ্ঠিত হলো এক চিত্রাংকণ প্রতিযোগিতা।
পিসিসির ৬ টি ক্লাব থেকে প্রায় ৯০ জন সদস্য শিশুদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাংকণ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের প্রধান বিচারক সাংবাদিক এ.সি.ডি.অর্জুন।
পিসিসির হিসাব ও মানবসম্পদ কর্মকর্তা এ্যালেক্স এস বিশ্বাস এর সঞ্চালনা ও ভারপ্রাপ্ত মনিটরিং কর্মকর্তা স্নিগ্ধা মিত্র এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পূর্বে অংশগ্রহণকারী সকল শিশুদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে সাংবাদিক অর্জুন বলেন, “তোমরা এই প্রতিযোগিতা থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করলে তা তোমাদের ভবিষ্যৎ জীবনে সকল ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুপ্রেরনা,সাহস ও উৎসাহ যোগাবে। কেননা গ্রামের পরিবেশে বেড়ে ওঠা তোমাদের জন্য এটা একটা বড় সুযোগ। তাই তোমরা পড়াশুনার পাশাপাশি এরুপ বিভিন্ন শিক্ষামুলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে”।
কাচিয়া দত্ত বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিচারক হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অতিঃ)চামেলি বেগম ও স্কুলটির প্রধান শিক্ষক রেহানা বেগম এবং পিসিসির সকল কর্মকর্তা কর্মচারীগণ ও সকল অভিভাবক বৃন্দ।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিচারকদের চুলছেড়া বিচারের পর প্রথম স্থান অর্জন করে টগর শিশু ক্লাবের যুথি আক্তার,দ্বিতীয় স্থান অর্জন করে বেলী শিশু ক্লাবের নাহিদা আক্তার ও তৃতীয় স্থান অর্জন করে গোলাপ শিশু ক্লাবের জান্নাত বেগম।
অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের হাতে মূল্যবান ও আকর্ষনীয় পুরস্কার তুলে দেন সভাপতি ও অন্যান্য অতিথিগণ।
উল্লেখ্য অংশগ্রহণকারী প্রত্যেককে শুভেচ্ছা পুরস্কার প্রদান করেন পিসিসি কর্তপক্ষ।

