শিরোনাম

ভোলা সরকারি গার্লস স্কুলে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

এ.সি.ডি অর্জুন

প্রতি বছরের মতো এবারো ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে ভোলা’র জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরী কাজে ব্যস্ত থাকায় প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন।

স্কুলটির প্রধান শিক্ষক এ কে এম ছালেউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি এডিএম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিল্প সংস্কৃতি চর্চা মানুষের মনকে সুন্দর ও সতেজ রাখে। তাই তোমরা সাহিত্য ও সংস্কৃতি চর্চা করবে। মনে রাখবে তোমার সংস্কৃতি তোমাকে বিশ্ববাসির কাছে সমাদ্রিত করে তুলবে”। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)রিপন চন্দ্র সরকার।

সকাল ১০ টায় শুরু হওয়া উদ্বোধনী শেষে সারাদিন ব্যাপী সংগীত,নৃত্য,ছড়া,কবিতা আবৃতি,অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সকল শ্রেনীর শিক্ষার্থীরা। স্কুলটির সহকারী শিক্ষক সারমিন শ্যামলি ও জান্নাতুল ফেরদৌস ইতি এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরনী।

দিন ব্যাপী আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার ডিসি পত্নী ও লেডিস ক্লাব সভানেত্রি মোছাম্মত পাপিয়া খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন এসপি পত্নী ও পুনাক সভানেত্রী রোকসানা সুলতানা।

পুরস্কার বিতরনীর পূর্বে ডিসি ও এসপি পত্নীদ্বয় সকল শিক্ষার্থীর সংস্কৃতি প্রতিযোগিতার প্রশংসা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক ও আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন