শিরোনাম

ভোলায় মুক্তিযোদ্ধাদের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে ভোলায় মুক্তিযোদ্ধারা করেন বিজয় রেলি ও সমাবেশ।

বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর’২৫) ভোলা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি ভোলা শহরের যোগিরঘোল মোড় থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

ভোলা জেলার সকল উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলিটি জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধাদের লাল পতাকা হাতে নিয়ে দেশের দুর্নিতী ও অরাজগতার বিরুদ্ধে স্লোগান দিয়ে শেষ হওয়ার পর অনুষ্ঠিত হয় এক সমাবেশ।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আহবায়ক মাহফুজ বলেন,গত ২৫ অক্টোবর’২৫ ভোলা পৌরসভা কর্তৃক মুক্তযোদ্ধা সংসদের বৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন মুক্তিযোদ্ধাদের রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত যেই স্বাধীন দেশ। সেই দেশের প্রশাসক হয়ে আপনারা মুক্তিযোদ্ধাদের সাথেই অন্যায় করার সাহস কোথায় পান”?

 

মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের নেতা হুমায়ুন কবির কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ নজিব,আফম নুরুল আমিন শাজাহান,সিরাজুল ইসলাম,সিরাজ সিকদার,ছিদ্দিকুর রহমান সহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা এবং সন্তান কমান্ডের মহসিন ও কনা। বক্তারা সকলেই মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ ৪শতাধিক লোক রেলি ও সমাবেশ অংশগ্রহণ করেন বলে নিশ্চিত করেন জেলা আহবায়ক।

সমাবেশ শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাপ্য অর্থ ও সম্পদ আগামী তিন কর্মদিবসের মধ্যে বুঝিয়ে দেয়ার জন্য জেলা প্রশাসকের নিকট একটি আবেদন জমা দেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন